কাউনিয়ায় তিনমাস পর বাল্যবিয়ের সাজা পেলেন বর

নিউজ ডেস্ক:

রংপুরের কাউনিয়ায় বাল্যবিয়ের অপরাধে বরকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত বর মো. জিয়ারুল ইসলাম রাজিব গ্রামের চান মিয়ার ছেলে।

ইউএনও মোছা. উলফৎ আরা বেগম জানান, টেপামধুপুর ইউপির বিশ্বনাথ গ্রামের অছিম উদ্দিনের ১৩ বছরের মেয়ে রত্না বেগমের সঙ্গে একই এলাকার মো. জিয়ারুল ইসলামের তিনমাস আগে বিয়ে হয়।

রোববার রাতে বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে তারা বাড়ি ফিরছিল। এ সময় খবর পেয়ে রাত ৯টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ের অপরাধে ওই বরকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

সূত্র: ডেইলী বাংলাদেশ।

Leave a Reply