
নিউজ ডেস্ক:
রংপুরের কাউনিয়ায় বালুবাহী ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম আরিফুল ইসলাম (১৯)।
সোমবার ভোরে উপজেলার হারাগাছ পৌর এলাকার চরচতুরা মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ওই এলাকার এনামুল হকের ছেলে।
জানা গেছে, সোমবার ভোর পৌনে ৫টার দিকে আরিফুল একটি ট্রাক থেকে বালু আনলোড করছিলেন। এ সময় পেছন থেকে অপর একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে হারাগাছ থানার ওসি এ কে এম নাজমুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।