কাউনিয়ায় অশ্লীল ভিডিও সরবরাহ করায় কম্পিউটার ব্যবসায়ীর কারাদণ্ড

নিউজ ডেস্ক:

রংপুরের কাউনিয়ায় অশ্লীল ভিডিও সরবরাহ করায় এক কম্পিউটার ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম ওই উপজেলার জয়বাংলা গ্রামের বাসিন্দা।

বুধবার রাতে জয়বাংলা বাজারে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উলফৎ আরা বেগম।

তিনি জানান, ওই ব্যবসায়ী তার কম্পিউটারে অশ্লীল ভিডিও মজুত করতেন। এসব ভিডিও তিনি টাকার বিনিময়ে কিশোর-তরুণদের মোবাইলে সরবরাহ করতেন। অভিযোগের সত্যতা পেয়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।