কাউনিয়ায় আ’লীগের ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিস্কার

রংপুর অফিস:

রংপুরের কাউনিয়া উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচনকে ঘিরে দলের নিদের্শনা অমান্য ও শৃংখলা ভঙ্গের দায়ে উপজেলার তিনটি ইউনিয়নের ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করেছে উপজেলা আওয়ামীলীগ।

সোমবার সন্ধায়দলীয় সূত্রে জানাগেছে, আমাগী ২৮ অক্টোবর কাউনিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে দলীয় নিদের্শনা অমান্য করে বালাপাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আবু ফেরদৌস মোঃ মোহসীন হিরা, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইউসুফ আলী, টেপামধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য রাশেদুল ইসলাম, হারাগাছ ইউনিয়নে উপজেলা আওয়ামলীগের সহ সভাপতি মাহফুজার রহমান বসুনিয়া, কুর্শা ইউনিয়নে রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল মজিদ দলের সিদ্ধান্তকে অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছে।

সোমবার বিকেলে কাউনিয়া উপজেলা অওয়ামীলীগের কেন্দ্রীয় অফিসে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলামের বর্ধিত সভায় সকলের মতামতের ভিত্তিতে ৫ বিদ্রোহী প্রার্থীকে তাদের স্ব-স্ব পদ থেকে বহিস্কার ঘোষনা করা হয়েছে।

সভায় আরও জানানো হয় এর পরেও আওয়ামীলীগের কেউ যদি দলীয় প্রার্থী কে সমর্থন বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে তা হলে তাদেরকে নামের তালিকা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি আব্দুল জলিল, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, বালপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার আলী, সাধারন সম্পাদক দিলদার আলী প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply