
রংপুর অফিস:
রংপুরের কাউনিয়ায় হিন্দু ধর্মালম্বী দেও অষ্টপ্রহরের যোগ দিতে যাওয়ার পথে অখিল চন্দ্র (৮০) নামের এক বৃদ্ধ এম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছেন। আজ রোববার (১৩মার্চ) সন্ধায় গুরুতর আহত হয়ে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মারা যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার ইঠাকুমারী ইউনিয়নের নরসিং গ্রামের মৃত রজনী কান্তর ছেলে অখিল চন্দ্র(৮০) শীল গতকাল রবিবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে উপজেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বেইলি ব্রিজ নামক স্থানে অটো থেকে নেমে শহীদবাগ এলাকায় অষ্টপ্রহরে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় একটি ব্যক্তিগত এম্বুলেন্সের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
কাউনিয়া থানার এসআই ওসমান গনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এম্বুলেন্সটি আটক করা হয় ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন মৃত্যুতে পরিবারে কোনো অভিযোগ না থাকায় মৃত ব্যক্তির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার