
রংপুর অফিস:
রংপুর মহানগরীতে চার্জার রিক্সা-ভ্যান মালিক ও শ্রমিকদের পুলিশি হয়রানী বন্ধ ও দ্রব্যমূল্যে উর্ধ্বগতি নিয়ন্ত্রনসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে রংপুর সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশকে ৭২ঘন্টার আল্টিমেটাম দিয়েছে রংপুরে চার্জার রিক্সা-ভ্যান ঐক্যজোটের নেতৃবৃন্দরা।
আজ রোববার বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।
রংপুর মহানগর চার্জার রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের সভাপতি আবু তালেব এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর মহানগর চার্জার রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, রংপুর মহানগর চার্জার রিক্সা-ভ্যান জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আনু মিয়া, রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা মিলন, জাতীয় চার্জার রক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, অটো শ্রমিক নেতা এনামুল কবির সমাজ, সুলতান মাহামুদ, শাহীন হোসেন, রিক্সা শ্রমিক নেতা সাজু মিয়া, নুরু মিয়া ও মনির মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রংপুর মহানগরীতে চলাচলরত নাম্বার বিহীন চার্জার রিক্সা শ্রমিকদের জন্য সিটি কর্পোরেশন কতৃক দুই হাজার নতুন নাম্বার প্রদান ও চার্জার রিক্সা-ভ্যান মালিক-শ্রমিকদের উপর পুলিশী হয়রানী বন্ধ ও দ্রব্যমূল্যে উর্ধ্বগতি নিয়ন্ত্রনসহ ৯ দফা দাবি বাস্তবায়ন জানান।
আগামী ৭২ ঘন্টার যৌথভাবে আলোচনার মধ্যে দাবি না মানলে ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়ার কথা বলাহয়েছে।
এম২৪নিউজ/আখতার