কাউনিয়ায় ২২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরের কাউনিয়ায় শনিবার (১৩ফেব্রুয়ারি) পাথর বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ২২ কেজি গাঁজা উদ্ধারসহ আব্দুল করিম প্রামানিক (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি অভিযানিক দল রংপুর জেলার কাউনিয়া উপজেলায় চেকপোস্ট স্থাপন করে। এসময় পাথর বোঝাই একটি পরিবহন ট্রাক তল্লাশি করে ট্রাকে বিশেষ কায়দায় লুকানো ২২ কেজি গাঁজা উদ্ধার করহয়। বিভিন্ন পন্য পরিবহনের আড়ালে তারা বিশেষ কৌশলে মাদক পরিবহণ করে আসছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর নজর এড়াতেই তারা পাথর বোঝাই ট্রাক,বালু ভর্তি ট্রাক সহ বিভিন্ন ভাবে পরিবহন করতো।

এসময় র‍্যাব-১৩ মাদক ব্যাবসায়ী আব্দুল করিম প্রামানিককে আটক করে এবং মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত ট্রাকটি জব্দ করে।

র‍্যাবের প্রাথমিক জিগ্যাসাবাদে আব্দুল করিম মাদক ব্যাবসার কথা স্বীকার করে এবং দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের কথা জানায়।

র‍্যাব-১৩ জানায়, আটকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply