রংপুরে এক কোটি ৪০লাখ টাকা মূল্যের বিড়ির নকল ব্যান্ডরোল আটক

নিউজ ডেস্ক:

রংপুরের হারাগাছ থেকে বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে কাস্টমস। উদ্ধারকৃত এসব ব্যান্ডরোলের মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।

বৃহস্পতিবার বিকালে জেলার হারাগাছ পৌর এলাকার পশ্চিম পোদ্দার পাড়া এলাকার একটি বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় বাড়ির লোকজন পালিয়ে যায়।

রংপুর বিভাগীয় কাস্টমস কর্মকর্তা একেএম খায়রুল বাশার জানান, কাস্টমসের বিভাগীয় কমিশনারের নির্দেশে একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে এ সব ব্যান্ডরোলগুলো জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, জব্দকৃত ব্যান্ডরোলের বাজারমূল্য এক কোটি ৩৭ লাখ ৯৮ হাজার ৬০২ টাকা। এ ঘটনায় হারাগাছ মেট্রোপলিটন থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।