রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার (রংপুর):

‘মুজিব বর্ষের আহ্বান- লাগাই গাছ বাড়াই বন’ এ স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রংপুরের শিশুদের একমাত্র বিনোদন উদ্যান ‘সুরভি উদ্যানে’ বৃক্ষের চারা রোপনের মধ্যদিয়ে বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় তারা সমস্ত সুরভি উদ্যান ঘুরে দেখেন এবং বেশ কিছু গাছের চারা রোপন করেন। রংপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।

এম২৪নিউজ/আখতার।