রংপুরে পুলিশের নির্যাতনে মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি

রংপুর অফিস:

রংপুরের হারাগাছে পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে বিক্ষুব্ধ জনগণের থানা ঘেরাওকরে ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার এ কমিটি গঠন করা হলেও আজ বুধবার বিষয়টি মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) সাজ্জাদ হোসেন নিশ্চিত করেছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) সাজ্জাদ হোসেন বলেন, কমিটির প্রধান হলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মেহেদুল করিম। সদস্যসচিব হয়েছেন সহকারী কমিশনার (পরশুরাম জোন) আরিফুজ্জামান, সদস্যপদে আছেন মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটি-এসবি) আবু বক্কর সিদ্দিক ও উপ-কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

সাজ্জাদ হোসেন বলেন, গত ১ নভেম্বর এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই দিন থেকে সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট।

হারাগাছ মেট্রোপলিটন থানা পুলিশ জানায়,গত ১ নভেম্বর রাতে নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পুলিশের বিরুদ্ধে এনে হারাগাছ থানা ঘেরাও, হামলা, ভাঙচুর করে বিক্ষুব্ধ জনগণ।নিহত তাজুলের বাড়ি হারাগাছের নয়া টারী দালালহাট গ্রামে।

এদিকে থানায় হামলার ঘটনায় ২ থেকে ৩শ’ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বাদী হয়ে মামলা করেছেন। মাদক রাখার অপরাধে নিহত ব্যক্তি তাজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বাদী হয়ে অপর একটি মামলা করেছেন।

অন্যদিকে নিহত ব্যক্তির ছোট ভাই মর্তুজা রহমান আবু বাদী হয়ে গত সোমবার রাতে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার কিংবা কাউকে আটক করেনি পুলিশ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply