
রংপুর অফিস:
রংপুরের কাউনিয়া বাসষ্টান্ডের অদুরে প্লাস্টিক ব্যাগে কাপড় দিয়ে মোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন বাম পা উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল নয়টার দিকে উপজেলার পুরাতন পেট্রোলপাম্প সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রম সড়কের পাশে থেকে পা-টি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা পা পুরুষের দেহের অংশ বলে কাউনয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনতাছির বিল্লা নিশ্চিত করেছেন।
কাউনয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রোববার সকালে বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রম সড়কের পাশে ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিক ব্যাগে থাকা পলিথিন ও কাপড় দিয়ে মোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির হাঁটু থেকে পাতা পর্যন্ত বিচ্ছিন্ন একটি বাম পা উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া পায়ের পাতার গোড়ালিতে পচন রয়েছে।
তিনি বলেন, উদ্ধার হওয়া পায়ের সাথে ওড়না, বিছানার চাদর ও অপারেশন সার্জিকাল ব্যান্ডেজ ছিল।প্রকৃত ঘটনা জানতে উদ্ধার করা পায়ের অংশের বিষয়ে দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। হাঁটু থেকে পাতা পর্যন্ত বিচ্ছিন্ন একটি বাম পা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য রোববার দুপুরে পাঠানো হয়েছে। প্রয়োজনে উদ্ধার হওয়া হাঁটু থেকে পাতা পর্যন্ত বিচ্ছিন্ন একটি বাম পা মর্গের হিম ঘড়ে রাখা হবে।
এম২৪নিউজ/আখতার