
নিউজ ডেস্ক:
রংপুরের হারাগাছে ২শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এনামুল হক (৩১) ও মিজানুর রহমান (৩২) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে আরপিএমপি হারাগাছ থানা পুলিশ।
গত শুক্রবার গভীর রাতে হারাগাছ পৌরসভার পোদ্দার পাড়া এলাকায থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এনামুল পোদ্দার পাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে ও মাদক ব্যবসায়ী মিজানুর একই গ্রামের ইয়ামিনের ছেলে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ওই দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আজ শনিবার মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি (তদন্ত) মোতালেব হোসেন জানিয়েছেন।
ওসি তদন্ত বলেন, গ্রেফতারকৃত এই দুই মাদক কারবারী দীর্ঘদিন ধরে গোপনে মাদক কেনাবেচা করে আসছে। তারা নিজ বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তার নেতৃত্বে এসআই নুর আমীনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারি এনামুল ও মিজানুরকে আটক করো হয়।
এ সময় তাদের দুই জনের কাছ থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। ওসি তদন্ত বলেন, এই দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
সূত্র: আমাদের প্রতিদিন।