খাদ্যের দাবিতে রংপুর সিটি করপোরেশন ঘেরাও, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার (রংপুর):

শত শত রিকশা শ্রমিক খাদ্যের দাবিতে রংপুর সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে। একপর্যায়ে শ্রমিকরা নগরীর প্রধান সড়কে শুয়ে সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করে।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে হাজারের বেশী রিকশা এবং অটো শ্রমিক সিটি করপোরেশন কার্যালয়ের সামনে ত্রানের দাবিতে অবস্থান নেয়। একপর্যায়ে তারা সিটি করপোরেশনের প্রধান ফটক বন্ধ করে দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বিক্ষোভকারীদের দাবি, দেড় মাস ধরে লক ডাউনের কারনে তারা রিকশা চালাতে পারছেনা। প্রশাসন তাদের রিকশা চালাতে দিচ্ছেনা। ফলে কর্মহিন অবস্থায় পরিবার পরিজন নিয়ে অনাহারে মানবেতর দিন কাটছে তাদের। এই দেড় মাসে তাদের কোন খাদ্য সহায়তা দেয়া হয়নি। এমনি অবস্থায় ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে তারা আজ সিটি কর্পোরেশন ঘেরাও করেছে।

এম২৪নিউজ/আখতার।