গঙ্গাচড়ায় পাকুড়ীয়া শরিফ ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন

আব্দুল বারী স্বপন, গঙ্গাচড়া (রংপুর)

রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাকুড়ীয়া শরিফ ডিগ্রি কলেজের নব নির্মাণাধীন চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।

এ সময় কলেজের অধ্যক্ষ আব্দুল গণি, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুর আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ও এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, জেলা জাতীয় পার্টির সদস্য খতিবার রহমান, গঙ্গাচড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান দুলুসহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply