
অনলাইন ডেস্ক:
রংপুরের গঙ্গাচড়ায় রবিউল ইসলাম(৫৫) নামে আরও এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। গত ১৩ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা শেষে তার দেহে পজেটিভ ভাইরাস পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ফেরদৌস এর সত্যতা স্বীকার করে বলেন, গত ১২ মে নমুনা নিয়ে পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়। পরীক্ষা শেষে তার দেহে পজিটিভ ভাইরাস পাওয়া যায়। তার দেহে করোনার উপসর্গ আছে বলে তিনি জানান। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ধামুর বোল্লারপাড় গ্রামে । তিনি গঙ্গাচড়া বাজারে ধান-চালের ব্যবসা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম করোনা আক্রান্ত বাড়ি পরিদর্শন করে এসে জানান, যেহেতু তার শরীওে করোনার উপসর্গ আছে সেই বাড়িটি লকডাঊন করা হয়েছে। তবে পরিবারটি বড় হওয়ার কারণে তাকে হাসপাতাল কিংবা রংপুরে নেওয়া হবে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।