
অনলাইন ডেস্ক:
রংপুরের গঙ্গাচড়ায় মানবিক সহায়তা কার্ডের টাকা নেওয়ায় জনতার হাতে গণধোলাই হলেন বড়বিল ইউপি সদস্য আবুল হাসান খোকন।
জানা গেছে, উপজেলা বড়বিল ইউনিয়নে সরকারি ভাবে এক হাজার মানবিক সহায়তা কার্ডের জন্য কার্ড বরাদ্ধ দেওয়া হয়। ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসান খোকন ৬০ জন লোকের নামের কার্ড বরাদ্ধ পান। সেই কার্ড অতি দরিদ্র কর্মহীন পরিবারকে দেওয়ার কথা থালেও ইউপি সদস্য তার প্রভাব খাটিয়ে প্রতি জনের কাছে এক হাজার থেকে দের হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন।
এক পর্যায়ে ইউপি সদস্য খোকন ও জনতার মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি করলে জনতা ইউপি সদস্যকে গণধোলাই দেয়। গঙ্গাচড়া মডেল থানা পুলিসের এস আই ফারুক ঘটনাস্থল থেকে ইউপি সদস্যকে উদ্ধার করেন। পরে ইউপি সদস্য আবুল হাসান খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করেন।
এদিকে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডেও ইউপি সদস্য শাহ্ নেওয়াজের নামে মানবিক সহায়তা কার্ডের টাকা নেয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বড়বিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দেয়ানিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, অতি দরিদ্র কর্মহীনরা বলেন, সরকারি ভাবে মানবিক সহায়তা কার্ডের জন্য তালিকা করে কার্ড বরাদ্ধ দেওয়া হবে। সেজন্য ওই এলাকার কাঠ মিস্ত্রি রাজা মিয়া এবং টুটুল, মোক্তারুল ইসলাম,মানকি মিয়া, জানান প্রতি জনের কাছে এক হাজার থেকে দের হাজার টাকা ছাড়া মানবিক সহায়তা কার্ড দেওয়া যাবে না, তার চেয়ে কম টাকা নিয়ে যাওয়ায় তাদেরকে ফেরত পাঠিয়ে দেন ইউপি সদস্য শাহ্ নেওয়াজের। এব্যাপার বড়বিল ইউনিয়ন চেয়ারম্যান আফজালুল হক রাজু সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সূত্র: ইত্তেফাক অনলাইন।