
খবর বিজ্ঞপ্তির:
রংপুরের গঙ্গাচড়ায় ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করছেন রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা। শুক্রবার তার নিজ এলাকা গঙ্গাচড়া আদর্শ স্কুল মাঠ প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক নাজিমউদ্দিন লিজু, সহ-সভাপতি ও গঙ্গাচড়া সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও গঙ্গাচড়া সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নওশা মিয়া, উপজেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক রুহুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মৃদুল জেলা ছাত্রদল নেতা সিনদীদ, আসিফ, আকাশ, রতন, ফরহাদ, শফিক, সিহাব, ,উপজেলা ছাত্রদল নেতা তুলিপ, তিতাশ, নুরামিন, রাসেল, মুন্না, লাভলু, নয়ন, হারুন, হাসান, আরিফুল, খোকন, সোহেল সহ স্থানীয় ছাত্রদল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা বলেন, দেশের এই সংকট মোকাবিলায় সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি সমাজের বিত্তবান মানুষদের এই ক্রান্তিকালে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
তিনি বলেছেন, দেশের এই সংকট মোকাবিলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তার এই কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি উপস্থিত সকলের কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন। গঙ্গাচড়া উপজেলাবাসী সহ দেশের সর্বস্থরের মানুষদের আগামী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এম২৪নিউজ/আখতার।