গঙ্গাচড়ায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

নিউজ ডেস্ক:

রংপুরের গঙ্গাচড়ায় এক কিশোরীকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগে মাজহারুল ইসলাম বাবু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার মাজহারুল ইসলাম বাবু গঙ্গাচড়া উপজেলার জিঙ্গাপাড়া গ্রামের খতিব উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার জিঙ্গাপাড়া এলাকায় নিজ বাড়িতে ওই কিশোরী একাই ছিল। এ সুযোগে প্রতিবেশী মাজহারুল ইসলাম বাবু কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরী ধর্ষণ থেকে বাঁচতে গিয়ে শারীরিকভাবে জখম হয়। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বাবুকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) নুর আলম সিদ্দিক বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে রাতেই বাবুকে আটক করা হয়। ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বাবুকে জেলহাজতে পাঠানো হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply