
স্টাফ রিপোর্টার, গঙ্গাচড়া (রংপুর):
গঙ্গাচড়ায় সাজ্জাদ নামে করোনা আক্রান্ত ব্যক্তির দেহে পুনঃপরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস এর সত্যতা স্বীকার করেছেন।
রবিবার তিনি জানান, গত ২২ এপ্রিল নমুনা নিয়ে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা শেষে তার দেহে পজিটিভ ভাইরাস পাওয়া যায়। তবে কোন উপসর্গ ছিলনা বলে তিনি জানান। এ অবস্থায় তার বাসা ১৪ দিন লক ডাউন করে রাখা হয়। পরবর্তীতে আবারো নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা শেষে জানা যায় তার দেহে এখনো করোনা পজিটিভ ভাইরাস রয়েছে। বর্তমানে তাকে বাসা থেকে এনে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম বলেন, আবারো রিপোর্ট পজিটিভ আসার পর তার বাসা ও আশেপাশের বাড়িগুলোর লকডাউন তুলে দেওয়া হয়েছে। সেই সাথে তাকে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।
রংপুরের গঙ্গাচড়া এলাকার একমাত্র করোনা আক্রান্ত রোগী সাজ্জাদ।
এম২৪নিউজ/আখতার।