গঙ্গাচড়ায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় জাপা’র দুই ইউনিয়ন সভাপতি বহিষ্কার

রংপুর অফিস:

রংপুরের গঙ্গাচড়ায় ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জাতীয় পার্টি থেকে দুই ইউনিয়ন সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা জাতীয় পার্টির বহিষ্কার নেতারা হলেন বড়বিল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোখলেছুর রহমান এবং গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য ও মর্ণেয়া জাতীয় পার্টির সভাপতি রেজাউল কবীর রঞ্জু।

দলীয় সূত্র জানায়, গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোহাম্মদ আলীকে মনোনয়ন দিলে মোখলেছুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নির্বাচনে অংশ নেন।

অপরদিকে মর্ণেয়া ইউপিতে মোহাম্মদ মিজানুর রহমানকে জাপা’র প্রার্থী ঘোষণা করা হলে রেজাউল কবির আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। বর্তমানে জাতীয় পার্টির কোন কার্যক্রমের সঙ্গে তাদের সম্পর্ক থাকছেনা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply