
অপরাধ দমনে ব্যাপক সাফল্যের পর ও পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা কেন? -এর উত্তর পুলিশকেই খুজঁতে হবেঃ পুলিশ সুপার, রংপুর।
নিউজ ডেস্ক:
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১ টায় গংগাচড়া মডেল থানায় প্রতিমাসের ন্যায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভা অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত হয়। গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ, সুশান্ত সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের অভিভাবক বাংলাদেশ পুলিশের আইকন,পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম, পুলিশ সুপার, রংপুর।
অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় গংগাচড়া মডেল থানার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কাছে এই আশা করব যে, আপনারা হবেন আমার গর্বের বিষয়। রংপুর জেলার মানুষ যেন আপনাদের জন্য গর্ব অনুভব করতে পারে। আপনারা যদি ইচ্ছা করেন, আপনারা যদি সৎ পথে থেকে ভালোভাবে কাজ করেন, যদি দুর্নীতির ঊর্ধ্বে থাকেন, তাহলে দুর্নীতি দমন করতে পারবেন। আপনারা যদি আজকে ভালোভাবে থাকেন, শৃঙ্খলা বজায় রাখেন, তাহলে আমি বিশ্বাস করি যে, থানায় ভালো অফিসার আছেন এবং ভালোভাবে কাজ করছেন, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও প্রকার সমস্যা সৃষ্টি হতে পারে না। কারণ, তারা সবসময় সজাগ থাকেন এবং দুষ্টকে দমন করেন। যিনি যেখানে রয়েছেন, তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে থানাগুলোতে মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারবে না।
রংপুর জেলায় অপরাধের হার কমানোর ক্ষেত্রে গত ছয় মাসে সাফল্য পেয়েছে রংপুর জেলা পুলিশবাহিনী। ভালো কাজের পুরস্কারস্বরূপ পুরস্কারও পাচ্ছেন আগের চেয়েও বেশিসংখ্যক পুলিশ সদস্য। কিন্তু এর পরও পুলিশের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে বেশ অসন্তোষ রয়েছে। কেউ যদি অন্যায়ভাবে আটক হয় তার প্রভাব বেশি থাকে। সামান্যতম বিচ্যুতিও মানুষকে প্রভাবান্বিত করে। সে জন্যই হয়তো পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকে। অল্প হলেও এর প্রভাব অনেক। পুলিশকে আইনত মানুষের স্বাধীনতা খর্ব করার অধিকার দেয়া আছে ন্যায়সঙ্গত উপায়ে। কিন্তু সবসময় ন্যায়সঙ্গত উপায়ে সেটি হয় না’। অনেক সময় মানুষের নাগরিক স্বাধীনতা সঙ্গত কারণেই ক্ষুণ্ণ হয়। আর সে জন্য মানুষের ক্ষোভ বেশি থাকে।
অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় আরো বলেন, থানায় ন্যায় নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। সভায় গংগাচড়া মডেল থানার সকল এসআই/এএসআই সহ পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন। অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায়, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কতর্ব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, গংগাচড়া থানার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
গংগাচড়া মডেল থানায় আয়োজিত অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলে জনাব, আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর, জনাব আবু তৈয়ব মোঃ অারিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল (কোতোয়ালী-গংগাচড়া) রংপুর, এবং গংগাচড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত/অপারেশন, কোর্ট পুলিশ পরিদর্শক সহ উপস্থিত ছিলেন।
