জমে উঠেছে প্রচারণা : রংপুর-৩ উপ-নির্বাচন

রংপুর-৩ উপ-নির্বাচন

জমে উঠেছে প্রচারনা

রংপুর-৩ আসনের উপ-নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটাদের কাছে ছুটছেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শেষে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। 

বৃহস্পতিবার দুপুরে নগরীর দর্শনায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এরশাদের পল্লী নিবাসে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ বলেন, রংপুরের মানুষ আমাকে ভালবেসে প্রার্থী করেছে। আমি নির্বাচিত হলে রংপুরের উন্নয়নের জন্য সব করব। যেখানে যাচ্ছি, সেখানেই মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে। সম্মেলনের পর তিনি নগরীর মর্ডান মোড়, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

অপরদিকে সতন্ত্র প্রার্থী প্রয়াত সাবেক এরশাদের ভাতিজা আসিফ শাহারিয়ার নগরীর বাহারকাছনা, তপোধন, খলিশাকুড়ি, মাস্টারপাড়ায় ভোটারদের বাড়িতে মোটর গাড়ি প্রতীকে ভোট চাইছেন। এ সময় আসিফ বলেন, রংপুরের মানুষ এবার আর ভুল করবে না। জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা নেই। দলে কোন্দলের কারণে দলটির নেতাকর্মীরা সাদ এরশাদকে বয়কট করেছে। আমি রংপুরের সন্তান, মানুষ এবার আমাকেই ভোট দেবে।

অন্যদিকে আরেক প্রার্থী রিটা রহমান নগরীর হনুমানতলা, চিকলি, রাধাবল্লভ, নিউ জুম্মাপাড়ায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বলেন, আমি রংপুরের মেয়ে, এখানে আমার জন্ম। তাই নিরপেক্ষ নির্বাচন হলে জয়লাভ করব।

গণফ্রন্টের প্রার্থী কাজী শহিদুল্লা, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান, এনপিপির শফিউল আলম নির্বাচনে অংশ নিলেও প্রচারণায় তাদের দেখা যায়নি।

রংপুরের রিটানিং কর্মকর্তা সহাতাব উদ্দিন জানান, প্রচারণায় নির্বাচন কমিশন দৃষ্টি রাখছে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন রোধে নির্বাচন কমিশন প্রার্থীদের দিক নির্দেশনা দিয়েছে।

সূত্র:- ডেইলী বাংলাদেশ।

Leave a Reply