জাতীয় পার্টির তেরোটা বেজে বেহাল অবস্থা: রংপুরে বিদিশা

অনলাইন ডেস্ক:

জাতীয় পার্টির কোনো নেতাকর্মী এরশাদ পুত্রের খোঁজ-খবর রাখেনি বলে আক্ষেপ এরিক এরশাদের। অন্যদিকে এরিকের মা বিদিশা এরশাদ বলেছেন, জাতীয় পার্টির তেরোটা বেজে বেহাল অবস্থা।

শনিবার (১৩ জুলাই) বিকেলে রংপুর নগরীর দর্শনা মোড়ের পল্লী নিবাসে প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এরিক এরশাদ ও তার মা বিদিশা সিদ্দিক।

বাবা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে এসে তিনি শোকাহত হয়ে পড়েন এরিক এরশাদ। এ সময় তিনি বলেন, গত ৫ বছরে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী কেউ খবর রাখেনি। এবং তার চাচা জিএম কাদের কেন খোঁজখবর রাখেনি উল্টো সাংবাদিকদের প্রশ্ন করতে বলেন এরিক।

এদিকে এরিকের মা বিদিশা বলেন, এরশাদ মরে যাওয়ার পর রাজনীতি ও পরিবার থেকে এরিকের সম্পর্ক বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির এখন তেরোটা বেজে বেহাল অবস্থা। তবে সময় হলে রাজনীতিতে আসার কথা জানালেন বিদিশা।

পরে এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এরিক ও তার মা বিদিশা সিদ্দিক। সূত্র: সময়

এম২৪নিউজ/আখতার

Leave a Reply