জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন মিঠাপুকুরের এসিল্যান্ড রুহুল আমিন

স্টাফ রিপোর্টার:

জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০২২-২৩ উপলক্ষে রংপুর জেলার ৮ উপজেলার মধ্যে মিঠাপুকুর উপজেলা সকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন কর্মক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা, পেশাগত দায়িত্ব, কর্তব্য নিষ্ঠা, সদাচরণ, বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

গত সোমবার (২৬ জুন) মিঠাপুকুর উপজেলা সকারী কমিশনার (ভূমি) রুহুল আমিনের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন অন্য কর্মকর্তা এবং জেলার সকল এসিল্যান্ড উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠত্বের পুরস্কার পাওয়া রুহুল আমিন বলেন, জাতীয় শুদ্ধাচার পুরস্কার আমার জন্য বিরাট প্রাপ্তি। এ পুরস্কার অর্জন আমার কাজের গতি সঞ্চার করবে। ভালো কাজ ও মানুষের কল্যাণে কাজ করতে আগামি দিনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply