
রংপুর অফিস:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) রংপুর অঞ্চলের ১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মজিদুল ইসলাম দ্বিতীয় স্থান এবং মিরাতুল ফেরদৌস নিপুন দশম স্থান অর্জন করেছে।
এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির উদ্যোগে গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাবিপ্রবিতে দ্বাদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।হাবিপ্রবি বেগমরোকেয়া বিশ্ববিদ্যালয় সহ রংপুর অঞ্চলের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজের ১২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
সকাল সাড়ে ৯টায় গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে গণিত বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক ড. এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সায়েদা জাহানারা আফরোজ।
বেরোবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. এম তাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া এবং প্রভাষক মোছা. আইরিন আক্তার।প্রতিযোগিতা শেষে সেরা দশজন প্রতিযোগীকে ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় সেরা দশে হাবি প্রবির সাতজন শিক্ষার্থী স্থান পায়।
এর মধ্যে প্রথম স্থান অর্জন করে হাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষার্থী হিমাদ্রি শেখর রায়, দ্বিতীয় স্থান অর্জন করে বেরোবির মজিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে হাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষার্থী তারা রাণী সরকার। চতুর্থ থেকে দশম হয়েছেন যথাক্রমে হাবিপ্রবির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রুহুল আমিন, গণিত বিভাগের চন্দন রায়, সুজন মিয়া, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি সাইন্স অ্যান্ড টেকনোলজির মেহেদী হাসান, হাবিপ্রবির গণিত বিভাগের মাহফুজুর রহমান, মো. আসাদুজ্জামান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মিরাতুল ফেরদৌস নিপুন।অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সবাইকে টি-শার্ট ও সার্টিফিকেট প্রদানকরা হয়।
এম২৪নিউজ/আখতার