জিনিসপত্রের দাম বৈষয়িক পরিস্থিতির কারনে বেড়েছে: রংপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি

রংপুর অফিস:

রংপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি দেশের জনগনকে চিন্তা না করার আহবান জানিয়ে বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম বৈষয়িক পরি স্থিতির কারনে বেড়েছে। আমাদের ডলারের বিপরীতে টাকার ডি ভ্যালু হয়েছে। আমরা সকলে মিলে সর্ব্বচ্য চেষ্টা করছি। এক কোটি পরিবারকে সাশ্রয়ী মুল্যে পন্য দিচ্ছি। বিশ্ব পরিস্থিতি এবং গেøাবাল কনসেপটে আমরা খারাপ অবস্থায় নই ভালোই আছি। ইনশাআল্লাহ পরিস্থিতি আর খারাপ হবেনা।

রোববার বিকেলে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করে সরাসরি রংপুর সার্কিট হাউজে আসলে সমবেত সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিষ পত্রের ব্যাপক মজুত আছে আসন্ন রমজান মাসের জন্য আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে বিশেষ আমদানির ব্যবস্থা নেয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহি পরিচালকের সাথে এলসির ব্যাপারে কথা হয়েছে তিনি সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিএনপি পল্টন ময়দানে সমাবেশ করবেন বলে গোঁ ধরেছেন অপেক্ষা করেন তারা কত কি করতে পারবেন দেখা যাক। শুধু মুখে বললে তো হবেনা বৃক্ষ কি নাম তার ফলেই পরিচয় হবেই। অপেক্ষা করেন দেখবেন বলে সাংবাদিকদের আবারো বলেন তারা কতদুর যায় আর রাজনৈতিক দলতো বলবে আমার এ ব্যাপারে কোন কথা নেই তবে অপেক্ষা করেন বলে জানান। এর আগে রংপুর সার্কিট হাউজে মন্ত্রী এসে পৌছলে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

রংপুরের বিদায়ী জেলা প্রশাসক আসিব আহসান নয়া জেলা প্রশাসক চিত্র লেখা নাজনীন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটান পুলিশের ডেপুটী কমিশনার অপরাধ মারুফুল ইসলাম জেলা আওয়ামী লীগ নেত্রী রোজী রহমান যুবলীগ নেতা ওয়াসিমুল বারী সীমু, মেহেদী হাসান রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply