রংপুরে ৪৮ বস্তা নকল বীজ আলু উদ্ধার, ব্যবসায়ীর জরিমানা

রংপুর অফিস:

রংপুরে বাজারে বিক্রির আলুকে বীজ আলুর ট্যাগ লাগিয়ে হিমাগারে সংরক্ষণে সময় হাতে নাতে আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি।

অভিযুক্ত আলু ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ও ৪৮ বস্তা আলু বীজ উদ্ধার করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রোববার বিকেলে রংপুর নগরীর কিষাণ হিমাগারে এ অভিযান পরিচালনা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ জানান, আলু মৌসুমকে টার্গেট করে আলু বীজ নিয়ে প্রতারণায় নেমেছে একটি চক্র। চক্রটি সুপ্রীম সীড এর বীজ আলুসহ কয়েকটি কোম্পানীর নাম ব্যবহার করে খাবার আলুতে নকল ট্যাগ বানিয়ে প্যাকেটে ভরে হিমাগারে রেখে এ ব্যবসায় করে আসছিল।

নগরীর কিষাণ হিমাগারের বারান্দায় খাবার আলু বস্তায় ভরে সুপ্রীম সীড বীজ আলুর ট্যাগ লাগিয়ে সংরক্ষণ করার সময় হাতে নাতে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি। নকল বীজ আলু সংরক্ষণ ও ব্যবসার সাথে জড়িত এপোলো ট্রেডার্সকে ভোক্তা অধিকার আইনে ৬০ হাজার টাকা জরিমানা করে এবং নকল বীজ আলু উদ্ধার করে।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ। এ অভিযানে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ও মেট্রোপলিটন পুলিশ অংশ নেয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply