
রংপুর অফিস:
রংপুরে বানিজ্য মন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেছেন, টিসিবির কার্ড নিয়ে দূর্নীতিকারীদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। দুস্থদের এই পন্য নিয়ে যারা ছিনিমিনি করবে তদন্ত সাপেক্ষে নেয়া হবে আইনি ব্যবস্থা।
ইতোমধ্যে ফ্যামিলী কার্ডের সুফল পেয়েছেন দেশের ৯৯ ভাগ মানুষ। রোজায় নিত্যপন্যের বাজার স্বাভাবিক রাখতে এক সাথে একমাসের বাজার না করার আহবান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম, রংপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সন্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কলে এ কথা বলেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপু মুনশি এমপি, মন্ত্রী বানিজ্য মন্ত্রণালয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশের রেঞ্জ ডিআইজি দেবদাশ ভট্রাচার্য.মানগর পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম, , রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ কমিউনিটি পুলিশিং কমিটির বিভাগীয় সভাপতি সুশান্ত ভৌমিকসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
তিনি আরো বলেছেন,পবিত্র মাহে রমজানকে ঘিরে দেশবাসীকে একসঙ্গে এক মাসের খাদ্যপণ্য কিনতে নিষেধ করেছেন সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, রমজানে হুড়োহুড়ি করার কিছু নেই। যতটুকু প্রয়োজন, ততটুকু কেনাই ভালো। একসঙ্গে এক মাসের বাজার করার দরকার নাই। আমাদের প্রচুর সাপ্লাাই রয়েছে। বাজারে যে স্টক রয়েছে, তাতে ঘাটতি হবে না।
তিনি আরো বলেছেন, টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণের অভিযোগ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, এক কোটি মানুষকে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আমরা দুই দুইবার এক কোটি মানুষকে পণ্য দিব। যেসব জায়গা থেকে কার্ড বিতরণে অভিযোগ উঠেছে, তা তদন্ত করা হচ্ছে। আদৌ কোথাও অনিয়ম হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে যে রিপোর্ট আছে, নট ইভেন ওয়ান পারসেন্ট কমপ্লিন আছে। নাইনটি নাইন পারসেন্ট পারফেক্টলি হয়েছে। তারপরও কোথাও যদি অনিয়ম থাকে, আমরা ব্যবস্থা নিব।
সরকারের কঠোর নির্দেশনার পরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করাসহ বাজার মনিটরিং ঠিক মতো না হওয়ার কারণ জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, তেলসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। বাজার পরিস্থিতি সম্পর্কে আমার কাছে প্রতি এক-দেড় ঘণ্টা পর পর রিপোর্ট আসে। আমরা মূল্য বেধে দিয়েছি ১৬৮ টাকা, এখন তার চেয়েও কমে ১৬৫ টাকায় তেল বিক্রি হচ্ছে। তবে কোথাও ১৬৮ টাকার বেশিতে বিক্রি হচ্ছে না। বাজার মনিটরিং চলছে, রমজানে তৎপরতা আরও বাড়ানো হবে।
এম২৪নিউজ/আখতার