
রংপুর অফিস:
রংপুরে বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন ডলারের ভ্যালু যতদিন পর্যন্ত ঠিক হবেনা ততদিন পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম কমবেনা। পন্যের মুল্য উর্ধগতির প্রভাব থাকবেই।
বুধবার রংপুর নগরীর ঈদগাহ মাঠে টিসিবির পন্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে গনমাধ্যম কর্মীদেরাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
বানিজ্যমন্ত্রী বলেন, শীতে এবার বিভিন্ন ধরনের শাক সব্জি এমনকি পেয়াজের দাম অনেক কমেছে। তবে যেসব পন্য আমদানী করতে হয় বিশেষ করে ডাল, তেল, চিনি এসব পন্যগুলো গেøাবাল মার্কেটে যে মুল্য বর্তমানে চলছে এর দাম কমার সম্ভাবনার কথা বলা মুস্কিল। কখনও বিশ্ববাজারে এসব পন্যের দাম কখনও কমছে আবার কখনও আবার বেড়ে যাচ্ছে। আরও সময় লাগবে তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে এসব পন্যের মুল্য কমতে পারে। নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত টিইসবির মাধ্যমে আমাদের বিভিন্ন পন্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হোক নিরপেক্ষ হোক এটাই নগরবাসির আশা আমিও তাই মনে করি ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক রংপুরের উন্নয়ন হোক এটাই আমার আশা।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে বানিজ্যমন্ত্রী মন্ত্রী বলেন, তারার একটি রাজনৈতিক দল করে তবে যতই কথা বলুকনা কেন সেষ কথা হচ্ছে রাজপথে কেউ কাউকে উঠায় দেবে সেটা সম্ভব না। বিএনপি যদি গনতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের নির্বাচনে অংশ নিতে হবে তাহলেই দেশ শান্তিতে থাকবে। অরাজকতা করে কোন লাভ হবেনা।
এর আগে মন্ত্রী টিসিবি পন্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক চিত্র লেখা নাজনীন, রংপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জাসেম বিন জুম্মন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান।
এম২৪নিউজ/আখতার