
নিউজ ডেস্ক:
পবিত্র রমজান মাসে কলা ও তরমুজের চাহিদা অধিক হওয়ার প্রেক্ষিতে এ বাজারে নানা অসঙ্গতি প্রতিরোধে জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে রংপুর মহানগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
আজ (২৯ এপ্রিল) সকাল ১১ টায় নগরীর প্রধান প্রধান কলা ও তরমুজের আড়তে এ অভিযান পরিচালিত হয়।
এসময় অপরিপক্ক কলা বিক্রয়ের উদ্দেশ্যে আড়তে সংরক্ষণ ও পাকানোর দায়ে কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া তরমুজের আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীদের তরমুজের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া ব্যবসায়ীদের বিভিন্ন অসঙ্গতির জন্য সতর্ক করা হয়। অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান।
এম২৪নিউজ/আখতার