করোনাভাইরাস প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান রংপুর পুলিশ সুপারের

করোনা ভাইরাস মোকাবেলায় সকলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

নিউজ ডেস্ক:

বর্তমান সময়ে আলোচিত ও আতঙ্কিত করোনা ভাইরাস প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রংপুর জেলা পুলিশের অভিভাবক বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম, পুলিশ সুপার, রংপুর মহোদয়।

শনিবার (২১ মার্চ) বিকেলে রংপুরের তারাগঞ্জ থানায় প্রতিমাসের ন্যায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভা অফিসার ইনচার্জ জিন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার, রংপুর মহোদয় বলেন করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনমূলক প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান। তিনি আরো বলেন করোনা ভাইরাস কিভাবে ছড়ায়, করোনা ভাইরাসের লক্ষণ ও করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার, রংপুর মহোদয় তারাগঞ্জ থানার সকল অফিসার ফোর্সদের তিনি আরও বলেন, মাদক নীরব ঘাতক। মাদক নির্মূলে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে হবে, যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে, তা নিশ্চিত করতে হবে।

তারাগঞ্জ থানার আয়োজনে অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর, এবং জনাব মোঃ মারুফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার, বি-সার্কেল (তারাগঞ্জ-বদরগঞ্জ) রংপুর এবং তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত/অপারেশন সহ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার