
নিউজ ডেস্ক:
রংপুরের তারাগঞ্জে শুক্রবার দিবাগত রাতে অগ্নিকান্ডের ঘটনায় এক কৃষক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ঘটনাটি উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর হাড়িকাটা গ্রামের মৃত সাহার উদ্দিনের পুত্র এসরাফ উদ্দিনের (৭৫) বাড়িতে ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে বাড়ির একটি পাকা ঘরের বিদ্যুতের তার গলে আগুনের সুত্রপাত হয় বলে বাড়ির মালিক এসরাফ উদ্দিন জানান। এরপর ওই আগুন খুব দ্রুত আরো চারটি ঘরে ছড়িয়ে পড়ে।
এতে তার গোয়ালে রাখা ৭টি গরু ও একটি ছাগল(যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা), তামাকের ১৪টি বেল (৫২ কেজির, যার মূল্য প্রায় ৮০ হাজার টাকা) ব্যাংক চেকসহ নগদ প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা সহ ঘরের আসবাবপত্রসহ আরো অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এসরাফ উদ্দিন।
খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাহমকলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে বলে জানা যায়।
সূত্র: তারারআলো।