
নিউজ ডেস্ক:
রংপুরের তারাগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১২টার দিকে রংপুর- সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের তের মাইল এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শফিকুল ইসলাম(২৪) ও হেলাল উদ্দিন (১৪)। তাদের বাড়ি তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি রংপুরের দিক থেকে সৈয়দপুর যাচ্ছিল। বাইসাইকেল আরোহী দুইজন ইকরচালীর দিক থেকে তারাগঞ্জের দিকে আসছিলেন। এই সময়ে ট্রাকটি পিছন থেকে সাইকেল আরোহীদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একই বাইসাইকেলের দুইজন আরোহীর মৃত ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানা ওসি গোলাম মোহাম্মদ কিবরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার।