রংপুরের তিন উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল

রংপুরের তিন উপজেলায় ৫ জন নৌকা, ৪ জন বিদ্রোহী প্রার্থী, ১জন জাসদ, ১জন সতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী।।

রংপুর অফিস:

রংপুরের কাউনিয়া উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন নির্বাচনে রংপুরের কাউনিয়া উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে বালাপাড়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মোঃ আনছার আলী, টেপামধুপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মটর সাইকেল প্রতিক নিয়ে মোঃ রাশিদুল ইসলাম, কূর্শা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আনরস প্রতিক নিয়ে আব্দুল মজিদ সরকার, সারাই ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মোঃ আশরাফুল ইসলাম,শহিদবাগ ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মোঃ আব্দুল হান্নান, হারাগাছ ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে রাজুআহম্মেদ বেসরকারী ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

কাউনিয়া উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন মোট ৩১ জন। তারমধ্যে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬জন, জাতীয় পার্টির দুইজনসহ স্বতন্ত্র ১৭ প্রার্থী রয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা পদে৭৭ জন, ও সাধারণ সদস্য পদে ২০০জন প্রতিদ্বন্ধিতা করছেন। এই ৬ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৩৭ হাজার জন।

রংপুরে তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে কুরেশ রায় জাসদের মশাল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, ইকরচালী ইউনিয়নে মোঃ ইদ্রিসআলী বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন , আলমপুর ইউনিয়নে মোঃ রবিউল ইসলাম রাসেল বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন , সয়ার ইউনিয়নে সতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন ও কুর্শা ইউনিয়নে চেয়ারম্যান মোঃ আবজালুল হক সরকার নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন।

উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যানপদে ৩০জন, সংরক্ষিত আসনে নারী সদস্য পদে ৭১জন ও সাধারণ সদস্য পদে ১৭৮জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের পাঁচ, জাতীয় পার্টির এক, ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ, জাসদের এক ও স্বতন্ত্র ১৮ প্রার্থী রয়েছেন। এই পাঁচ ইউনিয়নে ৫৫ হাজার ৮৫২ জন পুরুষ এবং ৫৫ হাজার ১৫৬ জন নারী ভোটার রয়েছেন।

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে মোঃ মিনহাজুল আনারস ও খলেয়া ইউনিয়নে মোঃ মোত্তালেব সরকার ঢোল প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা গত রাতে মোবাইল ফোনে বিষয় গুলো নিশ্চিত করেছেন।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিত লক্ষ্য করা গেছে। ভোট গ্রহণ ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে অবস্থান নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।এ খবর লেখা পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়াযায়নি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply