
খবর বিজ্ঞপ্তির:
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে র্যাব-১৩, সিপিএসসি রংপুর এর চৌকস দল অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংঙ্গাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব ইচলী গ্রামস্থ মোঃ গমির উদ্দিন (৬৫) এর বসত বাড়ির আঙ্গিনা হতে সংঙ্গবদ্ধ অটো রিক্সা চুরির সিন্ডিকেট চক্রের সক্রিয় ০২ সদস্য ধৃত আসামী ১। মোঃ গমির উদ্দিন (৬৫), ২। মোঃ সাখাওয়াত হোসেন (৫৫), উভয় জেলা-রংপুর‘কে গ্রেফতারসহ অটো রিক্সা উদ্ধার করেন।
প্রথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের অটো চুরির কথা স্বীকার করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রংপুর জেলার পীরগাছা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার