রংপুরে ছেলে ও পুত্রবধূর ধারালো অস্ত্রের আঘাতে আহত মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, তারাগঞ্জ (রংপুর):

রংপুরের তারাগঞ্জের কলেজ পাড়া নামক গ্রামে ছেলে ও পুত্রবধূর ধারালো অস্ত্রের আঘাতে আহত মা নূরবানু বেগম মারা গেছেন। আজ সোমবার দুপুরে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃৃৃৃৃৃত্যু  হয়।

এ ঘটনায় ছেলে নূরজামাল ও তার স্ত্রী তাসলিমাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, বাড়ির চলাচলের রাস্তার একটি গাছ কাটাকে কেন্দ্র করে নূরজামাল ও তার স্ত্রী তাসলিমার সাথে ঝগড়া বাঁধে। এরই জেরে গত শনিবার ধারালো অস্ত্র দিয়ে ছেলে ও পুত্রবধূ মিলে মা নূরবানুর ঘরে ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য জিনিষপত্র ভাংচুর করতে থাকে।

এক পর্যায়ে তারা নূরবানুকেও কুপিয়ে জখম করে সটকে পড়ে। পরে বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেদিন থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার দুপুরের দিকে তিনি মারা যান।

তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত ছেলে ও পুত্রবধুকে গ্রেফতার করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার