
নিউজ ডেস্ক:
রংপুর নগরে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পশুরাম থানার বালাকুমর মধ্যপাড়া গ্রামের জমসেদ আলীর বাগান বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কৃষকের নাম চন্দ্র রায় (৬০)। তার বাড়ি ওই এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে পশুরাম থানার ওসি আব্দুল গণি বলেন, রোববার সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি ওই কৃষক। সকালে এলাকাবাসী একটি আম গাছে তার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।