
রংপুর অফিস:
রংপুরের তিস্তা নদী ভিত্তিক মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিস্তা চুক্তি সই করাসহ ৬ দফা দাবিতে আগামীকাল বুধবার বেলা ১১টায় তিস্তার দুই তীরের ২‘শ ৩০ কিলোমিটার নদীকুল ব্যাপি হাটবাজার-বন্দরে ১০ মিনিট স্তব্ধ কর্মসূচি পালন করবে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর রাজা রামমোহন ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,নদী শাসন ও নদীতে পানি না থাকায় খরা, বন্যা ও নদী ভাঙ্গনে উত্তরের জীবন রেখা তিস্তা নদীর উপর নির্ভর শীল ২ কোটি মানুষের জীবন-জীবিকা চরম সংকটের মুখে পড়েছে। পিছিয়ে থাকা রংপুর অঞ্চলের দারিদ্রতা ও বেকারত্ব ঘোচাতে দেশীয় ব্যবস্থাপনায় মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।পরে তিস্তা পাড়ের ৫০ হাজার মানুষের স্বাক্ষরিত দাবিপত্র জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে পাঠানোর দাখিল করা হয়।
সংবাদ সম্মেলনে, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ৮ জেলার নেতৃবৃন্দের তিস্তা নদী বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু ড. তুহিন ওয়াদুদ, , শফিয়ার রহমান, শরিফা খাতুন, অধ্যক্ষ মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার