
স্টাফ রিপোর্টার:
সংশ্লিষ্ঠ থানার অফিসার যদি আপনার কথা না শোনেন, আপনার সমস্যার আইনগত সমাধান না করেন, সমস্যা সমাধান না করে বিনাকারণে সময় ক্ষেপন করেন, হয়রানি করেন, অন্যায়ভাবে পক্ষপাতমূলক আচরণ করেন, উৎকোচ দাবী করেন, যেকোনো ঘটনার প্রাথমিক তদন্তের ক্ষেত্রে বিনাকারনে সময়ক্ষেপন করেন, দুর্ব্যবহার করেন, উৎকোচ দাবী করেন, জিডি/মামলা রুজ্জুর ক্ষেত্রে হয়রানী/উৎকোচ দাবী করেন -তাহলে আমাকে জানান। রংপুর শহরে আমার অফিসে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত যেকোনো সময় সরাসরি আমার সাথে দেখা করবেন। অথবা, আমার মোবাইল ফোনে মেসেজ দিবেন। আমি আপনার সমস্যা শুনতে/আইনগত সমাধান দিতে/দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চেষ্টা করব। মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে (District Police Rangpur, জেলা পুলিশ রংপুর) রংপুরবাসীর উদ্দেশ্যে এমনি একটি স্ট্যাটাস পোষ্ট করেছেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
নিচে District Police Rangpur, জেলা পুলিশ রংপুর এই পেজে দেয়া স্ট্যাটাসটি হুবহু তুলে হলো:
সম্মানিত রংপুরবাসী,
সালাম নিবেন।
রংপুর জেলার ৮টি থানা এলাকায় আইন-শৃঙ্খলাজনিত অথবা ফৌজদারী অপরাধ সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনার সংশ্লিষ্ঠ বিট অফিসার অথবা সংশ্লিষ্ঠ থানার অফিসার ইন-চার্জ এর সাথে যোগাযোগ করুন।
যদি সংশ্লিষ্ঠ অফিসার আপনার কথা না শোনেন অথবা আপনার সমস্যার আইনগত সমাধান না করেন অথবা সমস্যা সমাধান না করে বিনাকারণে সময় ক্ষেপন করেন অথবা হয়রানি করেন অথবা অন্যায়ভাবে পক্ষপাতমূলক আচরণ করেন অথবা উৎকোচ দাবী করেন অথবা, যেকোনো ঘটনার প্রাথমিক তদন্তের ক্ষেত্রে বিনাকারনে সময়ক্ষেপন, দুর্ব্যবহার, উৎকোচ দাবী অথবা জিডি/মামলা রুজ্জুর ক্ষেত্রে হয়রানী/উৎকোচ দাবী করেন অথবা মামলা তদন্তের ক্ষেত্রে পক্ষপাতিত্ব/উৎকোচ দাবী করেন তবে, রংপুর শহরে আমার অফিসে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত যেকোনো সময় সরাসরি আমার সাথে দেখা করবেন (প্রমাণ থাকলে সঙ্গে নিয়ে আসবেন), অথবা, আমার মোবাইল ফোনে মেসেজ দিবেন (সবার ফোনকল রিসিভ করতে পারি না বলে দুঃখিত)।
আমি আপনার সমস্যা শুনতে/আইনগত সমাধান দিতে/দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণ করতে চেষ্টা করব।
আমার মোবাইল নম্বর ০১৩২০১৩১৩০০।
সবাইকে ধন্যবাদ।
