
স্টাফ রিপোর্টার (রংপুর):
বিচারহীনতা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্ষণ অতীতের সকল ছাড়িয়েছে উল্লেখ করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এবং সেটা প্রকাশ্যে দেওয়ার দাবিতে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে রংপুর মহানগরী।
এদিন সকাল সাড়ে ১০ টা থেকে রংপুর মহানগরীর প্রেসক্লাব, লালবাগ, কাচারীবাজার এলাকায় ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। ছাত্রলীগ ধর্ষণ করে, শেখ হাসিনা কি করে? মা উলঙ্গ হয়ে থাকলে, তোদের গায়ে কি থাকে? দ্যা ইন্ড দা রেপ কালচার, ধর্ষকের পাহারাদার লজ্জাহীন এই সরকার, ক্ষমতার নাকে দড়ি দিয়ে ধর্ষক বাঁচে বুক ফুলিয়ে, এ ধরনের লেখা প্ল্যাকার্ড বুকে নিয়ে কয়েক হাজার শিক্ষার্থী আন্দোলনকারী কর্মসূচিতে অংশ নিয়েছে।
এ সময় অনেক স্থানে আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়ে। প্রেসক্লাবের সামনের মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করা হয়।
এ সময় বক্তারা বলেন, ‘বিচারহীনতা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকাতায় ধর্ষণ অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে।’ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তা প্রকাশ্যে কার্যকর করার দাবি তাদের।
এম২৪নিউজ/আখতার