
নিউজ ডেস্ক:
রংপুরে বিপুল সংখ্যক নকল রেভিনিউ স্ট্যাম্পসহ হাসানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
আটক হাসানুর রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নৈশপ্রহরী। তিনি মুনশিপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে।
রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর বিআরটিএ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছে ১০ টাকা মূল্যমানের ১৬০০ পিস জাল স্ট্যাম্প পাওয়া যায়। সূত্র: বাংলা নিউজ
এম২৪নিউজ/আখতার