নিখোঁজের ৩ দিন পর পরিত্যক্ত অবস্থায় শিশু উদ্ধার

নিউজ ডেস্ক:

নিখোঁজের ৩ দিন পর রংপুর রেলস্টেশন থেকে পরিত্যক্ত অবস্থায় শিশু সজিব ইসলামকে (১১) উদ্ধার করেছে র‌্যাব। শনিবার বিকালে রংপুর র‌্যাব-১৩ এর সদস্যরা তাকে উদ্ধার করে। সজিব ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার জগদুল এলাকার মজুল হক এর ছেলে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিল সে।

র‌্যাব-১৩, রংপুর এর উপ-অধিনায়ক মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান জানান, সজিব ইসলাম গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া না গেলে তার বাব-মা ও আত্মীয়-স্বজনরা সন্দেহ করেন শিশু-পাচারকারীরা তাকে অপহরণ করে থাকতে পারে। পরে অভিভাবকরা বীরগঞ্জ থানায় একটি জিডি করলে র‌্যাব-১৩ এর একটি বিশেষ দল শিশুটিকে উদ্ধার অভিযান পরিচালনা করে। এরপর রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে। উদ্ধারকৃত শিশুটিকে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

সূত্র: ইত্তেফাক অনলাইন।

Leave a Reply