
রংপুর অফিস:
নির্মাণ সামগ্রীর অস্বভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারী আধাসরকারী সায়ত্বশাুিসত বিভিন্ন দপ্তরের ঠিকাদাররা।
রংপুর জেলা ঠিকাদার সমিতির উদ্যোগে আজ বুধবার দুপুরে রংপুর প্রেসক্লারে সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাতিত্ব করেন জেলা ঠিকাদার সমিতির আহবায়ক রফিকুল ইসলামে দুলাল। বক্তব্য রাখেন সমিতির সদস্য সবি রই আহমেদ, ঠিকাদার খায়রুল কবির রানা, সাইফুল আনাম পিকলু,সফিকুল ইসলাম মিঠু ও মনজুর আহমেদ আজাদ।
সমাবেশে বক্তারা বলেন, রড, ইট, সিমেন্ট বিটুমিন সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্বির কারনে সিডিউলের বি ও কিউ অনুযায়ী কাজ করা দুরূহ হয়ে পড়েছে। এ অবস্থায় তারা বাজার মূল্য অনুপাতে নির্মাণ কাজের রেট সিডিউল সমন্বয় করার দাবী জানান।
এম২৪নিউজ/আখতার