
নিউজ ডেস্ক:
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রংপুরের ৫ জন কিশোরকে অনুদান হস্তান্তর করেছে রংপুর জেলা প্রশাসক।
অপরাধী সংশোধন ও পুর্নবাসন কেন্দ্র, রংপুর এর ৫ জন কিশোরকে জেলা প্রশাসকের কার্যালয়ে দশ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা অনুদান হস্তান্তর করেন মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর।
এসময় জেলা প্রশাসক অপরাধী সংশোধন ও পুর্নবাসন কেন্দ্র , রংপুর এর কিশোরদের সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করার আহবান জানান এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে সরকারের পক্ষ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এম২৪নিউজ/আখতার