পীরগঞ্জে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে ভাড়া বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রুমি আক্তার। তিনি ব্র্যাকের ভেন্ডাবাড়ি প্রগতি শাখায় ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে পীরগঞ্জের ভেন্ডাবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, ভেন্ডাবাড়ি এলাকার তসলিম মিয়ার বাড়িতে এনজিও কর্মী রুমি আক্তার ভাড়া থাকতেন। এদিন বিকেলে তার শয়ন কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানা গেছে।

নিহত রুমি আক্তার রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের মহেষমুড়ি গ্রামের আলতাব মিয়ার মেয়ে। গত আগস্ট মাসে তিনি ভাড়াটিয়া হিসেবে ভেন্ডাবাড়ি এলাকার তসলিম মিয়ার বাড়িতে বসবাস শুরু করেন।

Leave a Reply