পীরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, বাসচালকসহ নিহত-২

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে পাথর বোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাস চালক সহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জের খেজমতপুর বোডের ঘর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। এতে বাসে থাকা প্রায় ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন

নিহতরা হলো, ট্রাকচালক আব্দুর রহমান (৪৮) ও বগুড়ার মিশিন ধারা এলাকার সাত্তার শেখের ছেলে বাসের সুপারভাইজার সাদ্দাম হোসেন (৩৫)।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি গোবিন্দগঞ্জ ইউনাইটেড পরিবহন বোডের ঘর নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন।

এ ঘটনায় অন্তত ১৫-২০ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দর্ঘটনার পর ওই সড়কে প্রায় আধা ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকর্মীদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply