
নিউজ ডেস্ক:
নারায়ণগজ্ঞ থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলার খষ্টি গ্রামে আসা ফারুখ মিয়া নামে এক যুবক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মবিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও স্বজনরা জানিয়েছেন, পীরগঞ্জ উপজেলার বড়আলমপুর ইউনিয়নের খষ্টি গ্রামের ডা. আব্দুল জলিলের ছেলে ফারুখ মিয়া (২৯) ১০/১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাসায় আসে। তিন দিন ধরে শ্বাসকষ্ট, সর্দি জ্বরসহ করোনার উপসর্গে ভুগছিলেন তিনি।
আরও বেশি অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। অসুস্থ অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মবিন জানান, করোনার উপসর্গ নিয়ে সে মারা গেছে। বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুত্র: উত্তরবাংলা।