পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোস্তাফিজার রহমান ওরফে মোস্তফা (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খালাশপীর-পীরগঞ্জ সড়কের জঙ্গলপাড়া তেলেরপাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজার রহমান ওরফে মোস্তফা উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোস্তাফিজার রহমান সন্ধ্যার পর বাড়ী হতে খালাশপীর হাটে যাওয়া পথে পিছন দিক থেকে আসা বালু পরিবহনের একটি ড্রামট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক মোস্তফা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে ক্ষুব্ধ পথচারী ওই ড্রাম ট্রাকটি আটকের পর চালক মাহফুজার রহমানকে (২৮) মারপিট করেন। এক পর্যায়ে চালক কৌসুলে ট্রাক ছেড়ে পালিয়ে যায়। চালক মাহফুজার রহমান একই উপজেলার বিরামপুর গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply