
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাকিব হাসান (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন।
এসব ঘটনায় গুরুতর আহত ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের তছির উদ্দিন কোল্ড স্টোরের কাছে হানিফ পরিবহনের একটি বাস যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাকিব (১৮) নামের এক যুবক নিহত হয়। এ সময় নিহত শাকিবের ছোট ভাই, মা ও অটোচালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে বিকাল ৪টার দিকে পীরগঞ্জ- খালাশপীর সড়কের নিয়ামতপুর নামকস্থানে একটি মাহেন্দ্র মোটরসাইকেল চালককে ধাক্কা দেয়। এতে আহত মোটরসাইকেল চালক সেকেন্দার আলী ফারাজীকে (৬০) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র।
এম২৪নিউজ/আখতার