
নিউজ ডেস্ব:
এক মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের দুই এসআই গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের একটি ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেছে।
রোববার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা এলাকায় এই ঘটনা ঘটে। আহত দুই পুলিশ হলেন এসআই আলিম ও শরিফুল।
পীরগঞ্জ থানার ওসি শরেস চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়দরগা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিনকে ধরতে পুলিশ সেখানে হানা দিলে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর আক্রমণ করে তাদের ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।